বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে কমপ্লেক্সের নিচতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট পাঠানো হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বিপণি বিতানটির অবস্থান ও অভ্যন্তরীণ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। মার্কেটের ভেতরের জায়গা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় ইউনিটগুলোকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন অন্য দোকান বা ফ্লোরে ছড়িয়ে না পড়ে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে।

অগ্নিকাণ্ডের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ধোঁয়া থেকে রক্ষা পেতে দোকান ছেড়ে বাইরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের লোকজনকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাদের ভাষ্য, হঠাৎ করে বিদ্যুতের লাইনে স্পার্ক দেখা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। শনিবারে মার্কেট বন্ধ থাকায় ভেতরে লোকজন ছিল না। অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এম আ / চ

 

 

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস