শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি

নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে- নিজের এমন বিতর্কিত মন্তব্যের বিষয়ে এবার খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তার বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ মূল বিষয়টি বুঝতে ভুল করেছেন।

নোরা বলেন, গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি।

নোরা যোগ করেন, আমি যেটার পক্ষে কথা বলি তা হলো, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিংগেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আমি এই সব বিষয়ের পক্ষে কথা বলেছিলাম।

উল্লেখ্য, এর আগে অন্য এক পডকাস্টে নোরা বলেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় বিশ্বাস করেন না যা সমাজকে ধ্বংস করছে। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত তারই প্রেক্ষিতে নতুন এই পডকাস্টে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন তিনি।

এম আ /চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস