বুধবার (৭ অক্টোবর) ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বুধবার (৭ অক্টোবর) ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।
ফুটপাত দখল করে স্থাপিত স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অন্যথায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মেয়র বলেন, নগরে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।
কয়েক দিন জ্বর থাকার পরও অবহেলা না করে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। শরীরে লালচে র্যাশ দেখা দিলে, প্রেসার কমে গেলে, রক্তবমি হলে কিংবা পায়খানা ও প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
চসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত বিটিআই লার্ভিসাইড ব্যবহার করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখছে।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে মেয়র বলেন, সকালের নাশতা না খেয়ে কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে না আসে।
ডিম, কলা ও দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহানগর পিপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, সাবেক মহিলা কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা অভিভাবক সদস্য জেসমিন খানম, অভিভাবক সদস্য দিদারুল আলম চৌধুরী ও রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আছেফুর রহমান ফারুকী।
অনুষ্ঠান শেষে মেয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন
শিক্ষার্থীদের নিরাপত্তা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের আশপাশে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও ইভটিজারদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।