শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সাক্ষাতে রাষ্ট্রদূত লোটজ নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। 

সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অংশীদারত্ব আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-জার্মানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তার দেশের অঙ্গীকারের কথা জানান।

তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। 

রাষ্ট্রদূত লোটজ বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশ-জার্মানি অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস