শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণ ও পরিবেশ অগ্রাধিকার দেওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণ ও পরিবেশ অগ্রাধিকার দেওয়ার আহ্বান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে প্ল্যান্টেশন ফাউন্ডেশন।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জলবায়ু পরিবর্তনের উচ্চঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য পরিবেশ রক্ষা আর ঐচ্ছিক বিষয় নয়; এটি এখন জাতীয় অস্তিত্বের প্রশ্ন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রা, বন উজাড়, নদী ও পাহাড় ধ্বংস, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ইতোমধ্যে মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে। এই বাস্তবতায় রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিবেশকে রাখা।

প্ল্যান্টেশন ফাউন্ডেশন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণ কর্মসূচি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের সুরক্ষা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় সরকার, তরুণ সমাজ ও নাগরিকদের সম্পৃক্ত করে পরিকল্পিত কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
সংগঠনটি নগর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও সবুজ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, উন্নয়নের নামে নির্বিচারে গাছ ও পাহাড় কাটার প্রবণতা ভবিষ্যতে আরও বড় পরিবেশগত বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তাই সব উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছে প্ল্যান্টেশন ফাউন্ডেশন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও সম্প্রসারণ, দেশীয় প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর শিল্প কার্যক্রম নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে। অনেক রাজনৈতিক দলের ইশতেহারে পরিবেশের বিষয়টি উঠে আসলেও সুষ্পষ্ট রূপরেখার অভাবে অঙ্গীকারগুলো বাস্তবায়ন নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো সন্দিহান বলে দাবি করেছে সংগঠনটি।

এ ছাড়া পরিবেশ আইন প্রয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, বন, নদী ও জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও পরিবেশবান্ধব আচরণের আহ্বান জানানো হয়েছে। প্লাস্টিক ব্যবহার কমানো, গাছ ও সবুজ এলাকার ক্ষতি এড়িয়ে প্রচারণা চালানো এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের অনুরোধ জানিয়েছে প্ল্যান্টেশন ফাউন্ডেশন।

বিবৃতির শেষাংশে সংগঠনটি জানায়, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয় না। তাদের একমাত্র লক্ষ্য একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করাই প্রকৃত নেতৃত্বের পরিচয়—এমন বার্তাই দিয়েছে প্ল্যান্টেশন ফাউন্ডেশন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস