শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী ,রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দান দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্ব বারবার চর্চায় এসেছে। কখনো গভীর সখ্য, কখনো বা ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত জাহান। প্রিয় বন্ধুর জন্য লিখলেন এক আবেগঘন খোলা চিঠি।

বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরত বলেন, ‘‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ একে অপরের গোপন কথা থেকে শুরু করে মনের কষ্ট সব ভাগ করে নিয়েছেন দুই বান্ধবী।

থাইল্যান্ডের রাস্তায় শুটিংয়ের ফাঁকে টমেটো ঘষে ত্বকের যত্ন নেওয়া কিংবা গভীর রাতে চুপিচুপি প্যানকেক খেতে বেরিয়ে পড়ার মুহূর্তগুলো আজও নুসরতের স্মৃতিতে উজ্জ্বল। মিমির ‘কেমোমিল টি’ প্রীতির কথা উল্লেখ করে তিনি জানান, মিমি নিজ হাতে চা বানিয়ে তাকে খাওয়াতেন।

তিনি বলেন, ‘আমরা এখন বড় হয়েছি। আমার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এর মানে এই নয় যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। মান-অভিমান থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।’

রাজনীতির মাঠেও দুজনে একসঙ্গে তৃণমূলের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। নুসরাতের চোখে মিমি বাইরে থেকে যতটা ‘ডেয়ার ডেভিল’, ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের। মিমির জন্মদিনে তার একটুকুও বদল চান না নুসরাত।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস