ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পর্তুগালের রাজধানী লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে “নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা” আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) লিসবন কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী মিলনমেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন।
এসব আয়োজন প্রবাসে বাঙালির শিকড় ও সংস্কৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। খাবারের তালিকায় ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং অন্যদের জন্য দেশীয় নানা ধরনের ভর্তা ও ভাজা মাছসহ বৈশাখী পান্তা।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ছবি : চাটগাঁইয়া মিলনমেলা
মো.মাসুদ রানা ও মো. রিদওয়ানের সঞ্চালনায় সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অতিথি বরণে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান। আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণে দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া আয়োজন পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।
এম আ/ চ