শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ:

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

ফোকাস ডেস্ক :   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

দেড় মাসের ব্যবধানে ভিন্ন সংস্করণের ক্রিকেট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পা রাখবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল।

এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।
ঘোষিত এই দলে বড় চমক হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি।

এর মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘড়ি গত মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেছেন।
এই সিরিজ দিয়েই পাকিস্তানের ডাগআউটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার প্রধান কোচের গুরুদায়িত্ব পালন করবেন। তার সঙ্গী হিসেবে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার উমর গুল।
সরফরাজের অধীনেই ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।
সিরিজের প্রস্তুতি নিতে এরই মধ্যে লাহোরে অনুশীলন শুরু করেছেন স্কোয়াডের পাঁচ সদস্য। তবে আগামী ২৭ এপ্রিল করাচিতে পুরো দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। চার দিনের ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৮ মে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ১৬ মে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।

একনজরে পাকিস্তান স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলি, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা এবং সৌদ শাকিল।

এম আ /ফোকাস

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস