রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চার লেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চার লেন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের একটি অংশের ডিপিপি অনুমোদন হয়েছে এবং কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক।

হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ফেজ-১) এর আওতায় প্রায় ২৬.২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে প্রায় ২.৬৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভারও নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, মহাসড়কের অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে।

এ অংশের উন্নয়নে অর্থায়ন নিশ্চিত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করে সড়ক ও জনপদ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

সড়ক অবকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। তবে দেশের মোট সড়ক নেটওয়ার্ক চার লাখ কিলোমিটারের বেশি, যার বড় অংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। অনেক সময় সংসদ সদস্যরা সব ধরনের সড়ক উন্নয়নের প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসেন, ফলে জবাবদিহিতার চাপও বাড়ে।

এম আ/চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস