বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

৮৭ কোটি টাকায় ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮৭ কোটি টাকায় ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

দেশে সার উৎপাদন বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা।

জানা গেছে, এই রক ফসফেট টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য আমদানি করা হবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা কমপক্ষে ৭০ শতাংশ থাকতে হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩.৯০ মার্কিন ডলার।

এর মধ্যে এফওবি মূল্য ১৬০ ডলার, ফ্রেইট ৬৩.৪০ ডলার এবং কমিশন ০.৫০ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিকজেনট্রেড এফজেডই-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে।

এম আ / চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস