মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ভালো ঘুমের জন্য সঠিক পোশাক কেন জরুরি

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভালো ঘুমের জন্য সঠিক পোশাক কেন জরুরি

ঘুম আমাদের শরীর ও মনকে সুস্থ্য রাখে। সারাদিনের ক্লান্তি দূর করে নতুন দিনের জন্য প্রস্তুত করে। পর্যাপ্ত ও ভালো মানের ঘুম স্মৃতিশক্তি বাড়ায়, হৃদ্‌রোগের ঝুঁকি কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। কিন্তু অনেকেই এখন অনিদ্রার সমস্যায় ভুগছেন। এর পেছনে জীবনযাত্রার নানা কারণ থাকলেও, রাতে কী পোশাক পরে ঘুমাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘুমানোর সময় পোশাক অবশ্যই আরামদায়ক হতে হবে। খুব আঁটসাঁট পোশাক পরলে শরীরের রক্ত চলাচল ব্যাহত হয়, যা ঘুমে অস্বস্তি তৈরি করে। আবার খুব ঢোলাও পোশাকও ঠিক নয়, কারণ তা ঘুমের সময় জড়িয়ে যেতে পারে। তাই এমন পোশাক বেছে নেওয়া উচিত, যা ঢিলেঢালা হলেও শরীরের সঙ্গে মানানসই।

রঙের প্রভাব

রাতের পোশাকের রংও ঘুমের ওপর প্রভাব ফেলে। হালকা রং যেমন সাদা, ফিকে গোলাপি, হালকা সবুজ বা ক্রিম রং মনকে শান্ত করে এবং শরীরকে ঠান্ডা রাখে। অন্যদিকে গাঢ় রং তাপ ধরে রাখে, যা গরমের সময় অস্বস্তি বাড়াতে পারে। তাই গরমে হালকা রঙের পোশাকই সবচেয়ে ভালো।

সঠিক ফ্যাব্রিক নির্বাচন করুন

ঘুমের পোশাকের ক্ষেত্রে কাপড়ের ধরন খুব গুরুত্বপূর্ণ। সুতি কাপড় সবচেয়ে আরামদায়ক, কারণ এটি ঘাম শোষণ করে এবং ত্বককে শ্বাস নিতে সাহায্য করে। এছাড়া সুতি-লিনেন, সুতি-ভিসকস বা নিট ফ্যাব্রিকও ভালো বিকল্প হতে পারে। এসব কাপড় শরীরকে ঠান্ডা রাখে এবং ঘুমের মান উন্নত করে।

কোন ধরনের পোশাক বেছে নেবেন
ঘুমের সময় টি-শার্ট, গাউন, ম্যাক্সি, কাপ্তান বা ঢোলা টপ খুবই আরামদায়ক। নিচে পরার জন্য পালাজ্জো, ঢোলা পায়জামা বা শর্টস ভালো অপশন। পোশাক যেন খুব বেশি ভারী বা বেশি কারুকাজযুক্ত না হয়, কারণ এগুলো শরীরে অস্বস্তি তৈরি করতে পারে।

ছেলেদের জন্য কী ভালো

ছেলেদের মধ্যে অনেকে শর্ট প্যান্ট পরে ঘুমান। শর্ট প্যান্টের কোমরের অংশ যেন খুব টাইট না হয়, সেটি খেয়াল রাখা জরুরি। সুতি কাপড়ের শর্ট প্যান্ট সবচেয়ে ভালো, কারণ এটি আরাম দেয় এবং শরীরকে ঠান্ডা রাখে।

পরিষ্কার পোশাকের গুরুত্ব
ঘুমের পোশাক নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সপ্তাহে অন্তত দুইবার ধোয়া উচিত। এতে ত্বকের সংক্রমণ বা অস্বস্তির ঝুঁকি কমে। হালকা সুগন্ধিযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ঘুমের সময় আরও সতেজ অনুভূতি পাওয়া যায়।

অন্তর্বাস এড়িয়ে চলুন

রাতে ঘুমানোর সময় অন্তর্বাস না পরাই ভালো। এতে শরীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে এবং আরাম বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এতে ঘুমের মানও উন্নত হয়।

ভালো ঘুমের জন্য শুধু নরম বিছানা বা ঠান্ডা ঘরই যথেষ্ট নয়, সঠিক পোশাকও সমান গুরুত্বপূর্ণ। আরামদায়ক, হালকা ও পরিষ্কার পোশাক বেছে নিলে ঘুম গভীর হবে। ফলে সকালে উঠে নিজেকে আরও ফ্রেশ ও প্রাণবন্ত লাগবে।

সূত্র: এনডিটিভি, হেলথলাইন

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস