রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফল প্রত্যাশী।

স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে।
সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব।

প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আগামী কাল ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস