রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বসুন্ধরা কিংস ছেড়ে ইংল্যান্ডের ক্লাব গ্লুস্টার সিটিতে কিউবা মিচেল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বসুন্ধরা কিংস ছেড়ে ইংল্যান্ডের ক্লাব গ্লুস্টার সিটিতে কিউবা মিচেল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার কিউবা মিচেল আবারও ইংল্যান্ডের ফুটবলে ফিরেছেন। দেশটির সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা।

তবে ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি। সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার গ্লুস্টার সিটিতে যোগ দেওয়াকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।
নতুন ক্লাবে যোগ দিয়ে কিউবা বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ায় আমি খুবই আনন্দিত। এখন মাঠে নেমে নিজের সামর্থ্য প্রমাণ করতে চাই এবং দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।

বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্ট এই প্রস্তাবটি দেয়। ক্লাবের বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে আকৃষ্ট করেছে।
জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া ঐতিহাসিক জয়ের ম্যাচেও ছিলেন দলে।

তার আন্তর্জাতিক অভিজ্ঞতা গ্লুস্টার সিটির মাঝমাঠকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে গ্লুস্টার সিটি। সরাসরি প্রমোশন নিশ্চিত করা কিংবা অন্তত প্লে-অফ খেলে ওপরের স্তরে ওঠাই এখন তাদের লক্ষ্য। এমন সময়েই দলে যোগ দিলেন কিউবা মিচেল।

এম আ /চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস