শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বৈশাখে আসছে সঙ্গীত শিল্পী এনি বড়ুয়ার নতুন গান

বিনোদন প্রতিবেদক, চট্টগ্রাম   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈশাখে আসছে সঙ্গীত শিল্পী এনি বড়ুয়ার নতুন গান

আগামী বৈশাখে আসছে নতুন প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী এনি বড়ুয়ার নতুন এক আকর্ষণীয় গান। ইতোমধ্যেই গানটি ঘিরে শ্রোতা-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

জানা যায়, আসছে পহেলা বৈশাখ উপলক্ষে আসা এই গানের কথা ও সুর করেছেন শুভ বড়ুয়া। সুর ও কথার সমন্বয়ে গানটিকে আরও শ্রতি মধুর করে তুলতে সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা।

গানটির থিম ও উপস্থাপনায় থাকছে আধুনিকতার ছোঁয়া। একই সঙ্গে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আবেগঘন উপাদান। এরই মধ্যে গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অল্প সময়েই শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

শিল্পী এনি বড়ুয়া বলেন, এই গানটি আমার জন্য খুবই বিশেষ। অনেক যত্ন করেই গানটি গাওয়া হয়েছে। আশা করি, শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করবেন। ভালোবাসা দিয়ে অতীতের মত পাশেই থাকবেন।

এম আ / চ

 

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস