শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

পতেঙ্গার ৫০০ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

নিউজ ডেস্ক :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পতেঙ্গার ৫০০ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে মঙলবার (১০ মার্চ) পতেঙ্গার ৫০০ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’।

নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই কার্যক্রমে প্রায় ৯০০ কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন।

তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয় ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করেছেন। ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ক্যাটাগরিতে ১০ হাজার ১২৪ জন উপকারভোগী প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তবে মঙ্গলবার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড।
তিনি জানান, তিন ক্যাটাগরির উপকারভোগী ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস