নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৭তম চার্টার বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ” মানবকল্যাণ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে সেবার পথে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়” ।
রবিবার (২৮ মার্চ) চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ১৭তম চার্টার এনিভার্সারি অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উম্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্যে পাঠ করান সম্মানীত জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
স্বাগত বক্তব্য রাখেন ১৭তম চার্টার নাইট অর্গানাইজার কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন জাহানার বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন দিদারুল আলম চৌধুরী।
এছাড়া সেবা কার্যক্রমের অংশ হিসেবে ক্লাবের পারমেন্টে প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুল-এর চেক হস্তান্তর করা হয় এবং ২০২৫-২০২৬ সেবাবর্ষের কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা গভর্নর টিম ও প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্টদের সংবর্ধনা, নতুন সদস্যদের অভিষেক, প্রাণবন্ত ফ্যামিলি নাইট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তরা বলেন, দুস্থ, বিপর্যস্ত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং সমাজে ঐক্য ও সমৃদ্ধি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।

এসময় ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর মোঃ লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মোঃ আবু বক্কর সিদ্দিকী, পিডিজি এ কাইয়ুম চৌধুরী , পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, পিডিজি লায়ন কবিরউদ্দিন ভুঁইয়া , পিডিজি লায়ন মোঃ আসলাম চৌধুরী , পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ , পিডিজি লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ও পিডিজি লায়ন মোঃ এম.মহিউদ্দিন চৌধুরী।
এতে অরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল , জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ আনিসুল হক চৌধুরী, এবং আর সি হেড কোয়ার্টার (এডমিন) লায়ন পারভীন মাহমুদ এফসিএ এছাড়া আরও উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মোঃ জামালউদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্ণর এডভাইজার, গভর্ণর সিনিয়র এডভাইজার, রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সনবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারীবৃন্দ, অত্র ক্লাবের লায়ন ও লিও পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন ,লায়ন নাসরিন ইসলাম কোরআন তেলাওয়াত করেন লায়ন মোঃ হাবিবুর রহমান, লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান লায়ন আনজুমান বানু লিমা ও লিও শপথ পাঠ করান লিও আইপিপি সাজ্জাদহোসেন সাগর।
এম আ /চ