বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১২টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১২টি ফ্লাইট বাতিল

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট।

এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট । সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।
তিনি জানান, সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ফ্লাইট *OV-401 (মাস্কাট থেকে চট্টগ্রাম), সালাম এয়ারের ১টি ডিপার্চার ফ্লাইট OV-402 (চট্টগ্রাম থেকে মাস্কাট), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ফ্লাইট BG-138 (মদিনা থেকে চট্টগ্রাম), BG-122 (মাস্কাট থেকে চট্টগ্রাম) সচল ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস