শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

সরকার কর্তৃক হেরিটেজ হিসেবে ঘোষিত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রকল্প উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন করেছে সিআরবি রক্ষা পরিষদ। রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সদস্যরাও সংহতি প্রকাশ করে।

সিআরবি এলাকায় মোট ছয় একর জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ২০১৩ সালের ১৪ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল তৈরির চূড়ান্ত অনুমোদন দেন। এরপর ২০২০ সালের ১৮ মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। তারপর ২০২১ সালের শুরুতে নির্ধারিত জমির সামনে প্রকল্পের একটি সাইনবোর্ড লাগানো হয়।

এই প্রকল্পের পরিকল্পনা ও সহযোগী সংস্থা বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি)। কার্যনির্বাহী সংস্থা বাংলাদেশ রেলওয়ে এবং বাস্তবায়ন ও পরিচালনা করবে ‘ইউনাইটেড চট্টগ্রাম হাসপাতাল লিমিটেড’।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ স্থানীয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাও এক সময় সিআরবিতে হাসপাতাল না করার পক্ষে অবস্থান নেন।সেই সময় সমাজের বিভিন্ন অংশের প্রবল আপত্তিতে সরে আসে সরকার ।

সিআরবি রক্ষা পরিষদের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “সিআরবি সরকার কর্তৃক হেরিটেজ হিসেবে ঘোষিত। সেখানে বেসরকারি কোনো স্থাপনা নির্মাণ হতে পারে না। এর আগে আওয়ামী লীগ সরকারও একই উদ্যোগ নিয়েছিল এবং আমাদের আন্দোলনের মুখে তারা সেখান থেকে সরে যায়। “কালো টাকার মালিকরা এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে, তাদের এ অপতৎপরতা জনগণ প্রতিহত করবে।”

পেশায় চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, “আমরা আগেও বলেছি, এখনও বলছি। যদি চট্টগ্রামে হাসপাতাল নির্মাণ করতে হয়, তাহলে পাহড়তলীতে পরিত্যাক্ত হজ ক্যাম্প এবং কুমিরা এলাকায় টিবি হাসপাতাল আছে। সেখানে করা যায়।”

টানা ৪৮০ দিন ধরে চলা সেই আন্দোলনের মুখে এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার ঘোষণা দেয়া হয়। ওই আশ্বাসে ২০২২ সালের নভেম্বর মাসে সেই আন্দোলন শেষ হয়।

এদিকে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুনরায় হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়ার খবর জানাজানির হলে গত দুই দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন তীব্র ক্ষোভ জানিয়ে আসছে। শনিবার একাধিক সংগঠন বিবৃতি দিয়ে সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রকল্প স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে।

রোববার বিকেলে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সিআরবি এলাকায় ‘রেলওয়ের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থান’ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকালে সেখানে মানববন্ধন করে সিআরবি রক্ষা পরিষদ।

মাহফুজুর রহমান বলেন, “এর আগে আওয়ামী লীগ সরকার যখন এ ধরনের উদ্যোগ নিয়েছিল তখন দলটির নেতা, মন্ত্রী, এমপিরা এর বিরোধীতা করে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এবার বিএনপির নেতারা এবং মেয়রও এখানে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আশা করি সরকার এ উদ্যোগ থেকে সরে আসবে।”

সিটি মেয়র শাহাদাত হোসেন রোববার সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।

এর আগে আওয়ামী লীগ সরকারও একই উদ্যোগ নিয়েছিল এবং আমাদের আন্দোলনের মুখে তারা সেখান থেকে পিছু হটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস