বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

রাঙামাটিতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙামাটিতে পর্যটকের ঢল

রাঙ্গামাটি ঝুলন্ত সেতু

পাহাড়ের নীরবতা ভেঙে নামে মানুষের কোলাহল, কাপ্তাই লেকের নীল জলে সারি সারি টুরিস্ট নৌকার ছুটে চলা আর শহরের অলিগলিতে বাড়তি ব্যস্ততা জানান দেয়- ছুটির দিন। এবারও সাপ্তাহিক ও সরকারি ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য এই পর্যটন রাজ্যে।

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ আর নিরিবিলি সময় কাটানোর সুযোগ—সব মিলিয়ে রাঙামাটি ভ্রমণ প্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য। কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, রাজবন বিহার ও সাজেক সড়কজুড়ে বাড়তি যানবাহন ও মানুষের ভিড় চোখে পড়ছে।

পর্যটকের চাপে জেলার প্রায় সব হোটেল, মোটেল ও রিসোর্ট এখন প্রায় পূর্ণ। শহরের পাশাপাশি আশপাশের পর্যটন এলাকাগুলোতেও দেখা দিয়েছে আবাসিক সংকট। কাপ্তাই লেকে নৌভ্রমণে অংশ নিতে অনেক পর্যটককে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

হস্তশিল্প ব্যবসায়ী হৃদয় চাকমা বলেন, ছুটির মৌসুমে পর্যটক বাড়লে দোকানে ভিড়ও বাড়ে। বাঁশ, কাঠ ও পাহাড়ি পণ্যের বিক্রি ভালো হয়, যা পাহাড়ি মানুষের জীবন-জীবিকায় স্বস্তি আনে।

পর্যটক বাড়ায় স্থানীয় অর্থনীতিতেও পড়েছে ইতিবাচক প্রভাব। হোটেল-রেস্তোরাঁ, নৌভ্রমণ, পরিবহন, পাহাড়ি খাবার ও হস্তশিল্পের বাজারে বেড়েছে বেচাকেনা। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস