টিকিট বিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে রেলের তিন কর্মীকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৩১ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর সাক্ষরে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় এর জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী।
গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নং মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ঞ বগিতে দায়িত্বরত স্টুয়ার্ড ১। জনাব মোঃ আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার ২। জনাব মোঃ জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড ৩। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান লিমন, গার্ড গ্রেড-২, ঢাকা হেড কোয়ার্টার এর বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে কতিপয় যাত্রীকে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত এ অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের ব্যাপারে পরবর্তী তদন্তে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ### আকিব