শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

    স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে মঙ্গলবার সান্তোস ১–১ গোলে ড্র করে দেপোর্তিভো রিকোলেতার সঙ্গে। ম্যাচে সান্তোসের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। তবে ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান তিনি।

ইনজুরি কাটিয়ে ফিরে এটাই নেইমারের প্রথম গোল। দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় দীর্ঘ ১৪ বছর পর তিনি আবার গোল করলেন—সবশেষ করেছিলেন ২০১২ সালে কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে। কিন্তু তার এই গোল দলকে জয়ের মুখ দেখাতে পারেনি।

ম্যাচের পর ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার সমর্থকদের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, দল অনেক ভুল করেছে, তবে ভালো খেলেছে এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছিল। ভক্তদের হতাশা তিনি বুঝতে পারলেও ফুটবলে এমন পরিস্থিতি স্বাভাবিক বলেই উল্লেখ করেন।

সাক্ষাৎকার শেষে টানেলের দিকে যাওয়ার সময় এক ভক্ত তাকে ‘মোটা’ বলে কটাক্ষ করেন এবং আরও অনুশীলনের পরামর্শ দেন। শুরুতে এগিয়ে গেলেও পরে ফিরে এসে নেইমার জবাব দেন, তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এবং ভক্তকে তার ‘মুহূর্ত’ উপভোগ করতে দেন।

এদিকে নেইমার চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য ধরে রেখেছেন। চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি জাতীয় দলে খেলেননি। গত ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য পরে আরেকটি ছোট অপারেশনও করেন। আশা করা হচ্ছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখবেন।

এম আ /ফোকাস

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস