বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement
আন্দোলনকারীদের বাধায় উত্তপ্ত পরিস্থিতি

কর্মবিরতির মধ্যে চট্টগ্রাম বন্দরে উপদেষ্টার আগমন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কর্মবিরতির মধ্যে চট্টগ্রাম বন্দরে উপদেষ্টার আগমন

চট্টগ্রাম ব্যুরো

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কার্যত অচল চট্টগ্রাম বন্দর৷ এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে আসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তবে বন্দর ভবন এলাকায় পৌঁছানোর পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তীব্র বাধার মুখে পড়েন তিনি। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে বন্দর ভবনে প্রবেশ করানো হয়।

এরপর বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলমান অচলাবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বৈঠক ডাকা হয়। গতকাল বুধবার এ বিষয়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের থাকতে বলা হয়েছে।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামেন। প্রথমে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

এর ফলে বন্দরের জেটিতে কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

এদিকে বন্দর কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনাকারী সিডিডিএল-এর পক্ষ থেকে একজন বা দুজন শ্রমিক প্রতিনিধিকে বৈঠকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে বন্দর ভবনের ভেতরে জরুরি বৈঠক চলমান রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দর ভবনের বাইরে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস