মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

‘মনে হচ্ছিল কফিনে শুয়ে আছি’—কাতার বিশ্বকাপের দুঃস্বপ্ন নিয়ে নেইমার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মনে হচ্ছিল কফিনে শুয়ে আছি’—কাতার বিশ্বকাপের দুঃস্বপ্ন নিয়ে নেইমার

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে সেই হার আজও তাড়া করে বেড়ায় নেইমারকে। সম্প্রতি সান্তোসের সতীর্থদের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে কথা বলার সময় সেই হৃদয়বিদারক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নেইমার বলেন, ওই পরাজয়টি ছিল তার কাছে নিজের শেষকৃত্যে উপস্থিত থাকার মতো এক ভয়াবহ অনুভূতি।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেইমারের গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নেইমার সাধারণত দলের হয়ে পঞ্চম পেনাল্টি শটটি নেন, কিন্তু সেই ম্যাচে তার সুযোগ আসার আগেই ব্রাজিল হেরে যায়।

এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি সারাজীবন পঞ্চম পেনাল্টি নিয়েছি। এটি সবচেয়ে কঠিন, তবে মাঝে মাঝে আপনার সেই সুযোগ না-ও আসতে পারে।

বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নেইমার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল আমি মারা যাব। ম্যাচের পর হোটেলে ফেরার পর মনে হচ্ছিল পৃথিবীটা শেষ হয়ে গেছে। পরিবারের সঙ্গে যখন দেখা হলো, তখন সবার চোখ লাল, কেউ কোনো কথা বলছে না। পরিবেশটা এতটাই থমথমে ছিল যে মনে হচ্ছিল আমি কোনো কফিনের ভেতরে শুয়ে আছি আর সবাই আমাকে দেখতে আসছে। আমার মনে হয়েছিল আমি নিজেই নিজের শেষকৃত্য দেখছি।’

বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯টি গোলের মালিক। ২০২৩ সালের অক্টোবর থেকে এসিএল ইনজুরির কারণে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও, আসন্ন বিশ্বকাপের দলে ফিরতে তিনি আশাবাদী। ২০০২ সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি, আর সেই আক্ষেপ মেটাতেই এখন নিজেকে প্রস্তুত করছেন এই ফরোয়ার্ড।

নেইমারের এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল, ফুটবলের এই জাদুকরের কাছে দেশের হয়ে একটি বিশ্বকাপ শিরোপা জেতা কতটা আবেগের এবং গুরুত্বপূর্ণ।

এম আ /চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস