রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়াবেন। শপথ অনুষ্ঠানে এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

সচিবালয়ে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এক হাজারের মতো অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সব শপথ এই সময়ের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।

এম আ / চট

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস