বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

শেষ ভাষণে কী বলেছিলেন খামেনি?

আন্তর্জাতিক ডেস্ক:   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেষ ভাষণে কী বলেছিলেন খামেনি?

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ৯২৮ ফেব্রুয়ারি) প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে সব শেষ গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। তার সেই ভাষণেও ছিল ইরানের প্রতিরোধ-সক্ষম হয়ে ওঠার গুরুত্ব। তার কথায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধক্ষম অস্ত্র থাকা অপরিহার্য।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় পরোক্ষ আলোচনা শুরুর পর দেওয়া ওই ভাষণে খামেনি বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিরোধক্ষম অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে প্রতিরোধক্ষম অস্ত্র না থাকলে শত্রুরা তাকে পায়ের নিচে পিষে ফেলবে।’

তিনি আরও বলেন, প্রতিরোধক্ষম অস্ত্র আমাদের জাতির প্রয়োজনীয়তার একটি। আমেরিকানরা অযথাই এই বিষয়ে হস্তক্ষেপ করছে—‘তোমরা অমুক ধরনের ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, অমুক পাল্লার বেশি নয়।’ এর সঙ্গে তাদের কী সম্পর্ক? এটি ইরানি জাতির বিষয়।

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘তাদের মনে হয়—এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার বলেন—মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনীও কখনো এমন চড় খেতে পারে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না।’

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস