শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন আহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মিরসরাই যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে এমপির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং সংসদ সদস্যসহ চালক আহত হন।

সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন বলেন, ‘সড়কের মোহাম্মদ আলী নামক এলাকায় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে এমপি মহোদয় ও আমি আহত হই।’

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।

কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, তিনি মুখ, কোমর, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত থাকলেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

এম আ /চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস