নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউজ ডেস্ক ;
ঢাকা: ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলেও যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নেই, তাদের ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, নিবন্ধন ফরম আপলোড করার জন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। মাঠ পর্যায়ে ৩০ জুনের মধ্যে নিবন্ধন ফরম আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
এম আ / চ