শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

মীরসরাইয়ে ঝরনায় পড়ে আহত শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মীরসরাইয়ে ঝরনায় পড়ে আহত শিক্ষার্থী

মীরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় পাথরে পা পিছলে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। মাথায় আঘাত পাওয়ার পর তিনি কিছু মনে করতে পারছিলেন না।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের কাছ থেকে এক পর্যটক আহত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস