শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়ালের রেকর্ড ছুঁতে পিএসজির সামনে হ্যাটট্রিকের হাতছানি

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দুই মৌসুমের শিরোপা পিএসজিকে বসিয়েছে ইউরোপের সেরাদের কাতারে। এবার তাদের লক্ষ্য আরও বড়—টানা তৃতীয়বার ইউরোপসেরা হওয়া।

মৌসুম শুরুর আগেই সেই উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস। তার ভাষায়, ‘ট্রেবল জেতাই আমাদের লক্ষ্য।’ তবে কাজটা যে সহজ নয়, সেটিও জানেন তিনি। পথে বাধা আসবে, সেটাও স্বীকার করেছেন।

আজ ঘরের মাঠে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শক্তির বিচারে ম্যাচে পরিষ্কার ফেবারিট লুইস এনরিকের দল। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইউয়েফার প্রতিযোগিতায় সর্বশেষ সাত ম্যাচে অপরাজিত ব্রাতিস্লাভা—জিতেছে পাঁচটি, ড্র করেছে দুটি।

অবশ্য গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগ পর্বের আট ম্যাচের সবকটিতেই হেরেছিল স্লোভাকিয়ার দলটি, হজম করেছিল ২৭ গোল।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শুরুটা পিএসজির সাম্প্রতিক সময়ে বেশ ভালো। টানা চার মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে তারা। এর মধ্যে সর্বশেষ তিনটি উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলও করতে দেয়নি।

তবে পিএসজির আসল লক্ষ্য শুধু আজকের জয় নয়। চ্যাম্পিয়নস লিগে টানা তিন শিরোপা জিততে পারলে ১৯৯২ সালে প্রতিযোগিতাটির নাম বদলের পর একমাত্র রিয়াল মাদ্রিদের গড়া রেকর্ডে ভাগ বসাবে তারা। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে টানা তিনবার ইউরোপসেরা হয়েছিল রিয়াল।

পিএসজির শক্তির বড় জায়গা তাদের আক্রমণভাগ। উসমান দেম্বেলে ও খভিচা কাভারেস্কাইয়ার নেতৃত্বে গতিময় ফরোয়ার্ড লাইন প্রতিপক্ষের রক্ষণে নিয়মিতই চাপ তৈরি করে। দুই প্রান্তে আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসের গতি বাড়িয়ে দেয় আক্রমণের ধার। আর মাঝমাঠে ভিতিনিয়ার নিয়ন্ত্রণে বল দখল ও ম্যাচের গতি নিজেদের হাতে রাখার সামর্থ্যই পিএসজিকে করে তুলেছে আরও ভয়ংকর।

পিএসজির পাশাপাশি আজ চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে ইউরোপের আরও কয়েকটি বড় দল। বার্সেলোনা খেলবে ফেইনুর্ডের বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ এবং আর্সেনালের সামনে নাপোলি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস