সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertisement

সীতাকুণ্ডে টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। তাদের বাড়ি যথাক্রমে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের ভেতরে একটি টিনশেড চালা কাটার কাজ করছিলেন ফারুক ও জহির। ওয়েল্ডিং মেশিন দিয়ে কাটার একপর্যায়ে হঠাৎ পুরো চালাটি ভেঙে নিচে পড়ে যায়। এতে তারা দুজনই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম আ/ চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস