নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গরমের দিনে তৃষ্ণা মেটাতে তরমুজের জুড়ি নেই। কিন্তু ফলটি খাওয়ার পর বেশিরভাগ মানুষই এর খোসা ফেলে দেন নির্দ্বিধায়। অথচ এই অবহেলিত তরমুজের খোসাতেই লুকিয়ে আছে ত্বক ও চুলের যত্নের অসাধারণ উপাদান।
প্রাকৃতিক বিউটি কেয়ার ট্রেন্ডে এখন তরমুজের খোসা বেশ জনপ্রিয়। কারণ এটি সাশ্রয়ী, সহজলভ্য এবং রাসায়নিকমুক্ত। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তরমুজের খোসা আপনার রূপচর্চার নিয়মিত অংশ হতে পারে।
তরমুজের খোসা কেন উপকারী?
তরমুজের খোসায় রয়েছে ভিটামিন এ, সি ও বি৬, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পানি ও মিনারেল। এই উপাদানগুলো ত্বককে হাইড্রেট রাখে, উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
ত্বকের যত্নে তরমুজের খোসা
তরমুজের খোসার ভেতরের সাদা অংশে থাকে প্রচুর পানি, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। খোসার সাদা অংশ মুখে হালকা করে ঘষে নিন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
তরমুজের খোসা নিয়মিত ব্যবহার করলে ত্বকের মলিনতা কমে এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। খোসা ব্লেন্ড করে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।
এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং ব্রণ কমাতে সাহায্য করে। খোসা থেকে রস বের করে তুলার সাহায্যে মুখে লাগান।রোদে পোড়া ত্বকে তরমুজের খোসা প্রাকৃতিক কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। ফ্রিজে রাখা ঠান্ডা খোসা সরাসরি ত্বকে লাগান।
রোদে পোড়া দাগ থেকে মুক্তি মিলবে ঘরোয়া টোটকায়
চুলের যত্নে তরমুজের খোসা
শুধু ত্বক নয়, চুলের যত্নেও তরমুজের খোসা বেশ কার্যকর। তরমুজের খোসার রস চুলে লাগালে তা চুলকে হাইড্রেট করে এবং উজ্জ্বলতা বাড়ায়।
ব্যবহার পদ্ধতি: খোসা ব্লেন্ড করে পেস্ট বানান, মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন।
ব্যবহারের সময় সতর্কতা : প্রথমে হাতের ছোট অংশে টেস্ট করে নিন ।
অতিরিক্ত সংবেদনশীল ত্বকে সাবধানে ব্যবহার করুন ।
খোসা পরিষ্কার করে ব্যবহার করুন ।
এম আ / চ