নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামে হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র্যাব-৭। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।
মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।
সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেছে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।
এম আ / চ