বৃহস্পতিবার ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

ইরানি যুদ্ধজাহাজডুবি: ৮৭ জনের মরদেহ উদ্ধার করল শ্রীলঙ্কা নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানি যুদ্ধজাহাজডুবি: ৮৭ জনের মরদেহ উদ্ধার করল শ্রীলঙ্কা নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে এ পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। লঙ্কান নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পাত এক বিবৃতিতে জানান, উদ্ধারকারী দল যখন দুর্ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেখানে জাহাজের কোনো চিহ্ন ছিল না। চারদিকে শুধু তেলের স্তর আর লাইফ র‍্যাফট ভাসতে দেখা গেছে।

তিনি বলেন, আমরা সাগরে মানুষের মরদেহ ভাসতে দেখেছি।

এর আগে জানানো হয়েছিল, জাহাজটি থেকে উদ্ধার হওয়া ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই ফ্রিগেটে অন্তত ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো বর্তমানে উপকূলে আনার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ইরানি যুদ্ধজাহাজে হামলার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়েছে। আমরা ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছি।

সেটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।
তবে কোন জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস