নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি পদে রয়েছেন তিনি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংসগঠন সাদা দলের সাবেক আহবায়ক ছিলেন।