শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার হত্যার আসামি গ্রেফতার

নগরের পাহাড়তলীর বিটাকের এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির পাশে আকাশ দাশকে (২৬) ছুরিকাঘাতে হত্যা করে ইপিজেড এলাকায় আত্মগোপনে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্য রাতুল (২০)। ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাবুল দাশের ছেলে। তিনি পাহাড়তলী এলাকার এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ১৪ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে র‌্যাব-৭-এর একটি দল ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম আ / চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস