নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
অর্থনীতি যতদিন চাপ নিতে পারবে ততদিন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাজারের চাপ সহ্য করতে পারবে ততদিন জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, পৃথিবীতে প্রায় ৮৫টি দেশে জ্বালানি তেরের দাম বেড়েছে। ইউএসএতেও পার গ্যালনে প্রায় ৫০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত বেড়েছে। অস্ট্রেলিয়াতেও ৭০ থেকে ৭৫ সেন্ট পর্যন্ত পার গ্যালনে বেড়েছে। সেখানে একটি নতুন সরকার। এখনও পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ-কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট কিংবা দুঃখ বৃদ্ধি না পায় সেটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছে। আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি।
‘একটি কথা বলেছি, আজও আপনাদের স্পষ্ট করছি। দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই।’
এম আ / চ