শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

মুখে থাপ্পড় খাওয়ার মতো অনুভূতি হচ্ছে: মার্করাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুখে থাপ্পড় খাওয়ার মতো অনুভূতি হচ্ছে: মার্করাম

মুখে থাপ্পড় খাওয়ার মতো অনুভূতি হচ্ছে: মার্করাম

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, এই হার তাদের জন্য ‘মুখে থাপ্পড়ের মতো’ অনুভূতি তৈরি করেছে। তিনি এটিকে দলের জন্য একটি ‘খারাপ রাত’ বলেও উল্লেখ করেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্করাম বলেন, ‘হ্যাঁ, আমরা ভীষণ হতাশ। এটা যেন বড় একটা ধাক্কার মতো। পুরোপুরি মুখে থাপ্পড় না হলেও ঠিক তেমনই মনে হচ্ছে। তবে এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্ত হয়ে ফিরতে চাই এবং ভবিষ্যতে দল হিসেবে আরও ভালো হতে চাই।’

কলকাতার ইডেন গার্ডেনসের উইকেট ভালো ব্যাটিং সহায়ক হবে বলেই আশা করেছিলেন মার্করাম। তার মতে, ব্যাটাররা যদি একটু ‘পুরনো ধাঁচের’ পরিকল্পনা নিয়ে খেলতো, তাহলে প্রায় ১৯০ রানের স্কোর করা সম্ভব ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৬৯ রানেই থেমে যায়।

এই রানটি নিউজিল্যান্ডের জন্য খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। মাত্র ১৩ ওভারের কম সময়ে লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় তারা। দলের হয়ে মাত্র ৩৩ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফিন অ্যালেন।

মার্করাম বলেন, ‘আমরা দল হিসেবে ম্যাচটি নিয়ে অবশ্যই আলোচনা করব। উইকেট দেখতে খুব ভালো লাগছিল, তাই হয়তো ব্যাটিংয়ে একটু দ্রুত মানিয়ে নেওয়া দরকার ছিল। একটু পুরনো ধাঁচের পদ্ধতিতে ইনিংস গড়ে তুলে ১৯০ রানের দিকে যাওয়ার চেষ্টা করা যেত। ফলাফল নিয়ে আমরা হতাশ, কিন্তু এই দলের জন্য আমি গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা দারুণ ক্রিকেট খেলেছে। আজ (বুধবার) কেবল একটি দুর্ভাগ্যজনক রাত ছিল।’

দক্ষিণ আফ্রিকা ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে মার্কো জানসেনের ঝোড়ো ফিফটিতে ১৬৯ পর্যন্ত পৌঁছায় প্রোটিয়ারা। চ্যালেঞ্জিং পুঁজিই। কিন্তু রান তাড়ায় নিউজিল্যান্ডের ব্যাটিং ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে মাত্র ৪৭ বলেই ১০০ রান তুলে নেন ফিন অ্যালেন আর টিম শেইফার্ট, ফলে প্রোটিয়ারা আর ম্যাচে ফিরতে পারেনি।

মার্করাম বলেন, ‘১৭০ রানে পৌঁছানো সত্যিই ভালো চেষ্টা ছিল। ইনিংসের মাঝামাঝি সময়ে আমরা মনে করেছিলাম কিছুটা সুযোগ আছে। কিন্তু টি–টোয়েন্টিতে যেমন হয়, তাদের পাওয়ারপ্লে ছিল দুর্দান্ত। সব বাউন্ডারি আটকানো সম্ভব নয়। তারা দ্রুত এগিয়ে যায় এবং তখন ম্যাচে ফেরা খুব কঠিন হয়ে পড়ে।’

এম আ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস