বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামের ফলমণ্ডীতে অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের ফলমণ্ডীতে অভিযান

 

চট্টগ্রামে ফলের বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের ফলমণ্ডীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরের স্টেশন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং মোহাম্মদ আলমগীর হোসেন।

অভিযানে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

এসময় চট্টগ্রামের সিনিয়র কৃষি কর্মকর্তা, ফলমণ্ডী ফল ব্যবসায়ী সমিতির নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস