রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে যাত্রীদের তল্লাশি করা হলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। দেহ তল্লাশি করে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস