শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় মাস্কাট থেকে আগত সালাম এয়ারের জিরোভি -৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ।

কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থা তার ব্যাগেজ তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে ব্যাগেজের ভিতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম গোল্ড পিন্ড ও ৩ গ্রাম গোল্ডের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস