নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি–নিয়ন্ত্রিত ২৭০ কার্টুন সিগারেট ও ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
আজ শনিবার সকাল পৌনে ১০টায় এসব সিগারেট ও মোবাইল জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব ব্যাগেজ থেকে ২৭০ কার্টুন সিগারেট ও ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ও চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন সর্বমোট নয় লক্ষ নব্বই হাজার টাকা ।
ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনো শুল্ক–কর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানিনীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।
কাস্টমস কর্মকর্তারা জানান, সিগারেটের চালানটি চট্টগ্রাম কাস্টম হাউসের গুদামে জমা করা হয়েছে। এখন কাস্টমস আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।