রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস মীর হেলালের

নিজস্ব প্রতিবদেক ,চট্টগ্রাম :   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস মীর হেলালের

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সদস্যরা ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সাক্ষাৎকালে সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বিষয়গুলো শুনেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে চট্টগ্রাম এভিয়েশন ক্লাব মানবসেবামূলক কাজেও সাহায্যের হাত বাড়িয়েছে। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা সত্যিই প্রশংসনীয়।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আসিফ চৌধুরী বলেন, চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে আমরা একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিয়েছি। সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ঐক্যের মাধ্যমে আমরা একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শুভ্রকান্তি সেন শর্মা, একরামুল ইসলাম, মাহবুবুল ইসলাম রাজীব, মনজুরুল আলম, আনোয়ার সিদ্দিকী, মনোজিৎ সেনগুপ্তা, মনজুর মোরশেদ, শাহাদাত হোসেন, রিজওয়ানুল ইসলাম, সুমিত বিশ্বাস, মাইনুল ইসলাম, এসএম তানভীর আলম, তারেক হাসান, শাম্মী আক্তার, ফারিয়া মঞ্জুর, ফারজানা আক্তার, তাসনিম ফারহানাজ প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস