শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বর্তমান ফিলিস্তিনপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন লুলা।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই জয়ের মধ্য দিয়ে নজিরবিহীন চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি।
নির্বাচনের দিন ভোটগ্রহণের সময় বাড়ানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। লুলার প্রচারশিবির অভিযোগ করে, গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য গণপরিবহন কমিয়ে দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন শেষ মুহূর্তে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন।

অন্যদিকে, ফ্লাভিও বলসোনারোর প্রচারশিবিরও ভোটের সময় বাড়ানোর আবেদন জানায়। তাদের দাবি, দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে কয়েকটি ভোটকেন্দ্র বন্ধ হয়ে যায়। অঞ্চলটি বলসোনারোর রাজনৈতিক সমর্থনের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত।

ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আইনি চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ব্রাজিলের আগে থেকেই বিভক্ত রাজনৈতিক পরিস্থিতি আরও মেরুকরণের দিকে যেতে পারে।
লুলার এই জয় ব্রাজিলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেও নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণের সময় বাড়ানো নিয়ে বিতর্ক আগামী দিনগুলোতে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস