মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement
তীব্র হচ্ছে গরম

৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

দেশের ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে বেশ গরম অনুভূত হচ্ছে। আগামী কিছুদিন গরম আরও বাড়তে পারে। আগামীকাল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় একটি অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে। এ সময় দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

সংস্থাটির তথ্যানুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় দিনের তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

হিটস্ট্রোক এড়াতে পরামর্শ

বিডব্লিউওটি জানায়, তীব্র গরমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে হিটস্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। এজন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যখন রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে, তখন প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া ভালো। দিনের বেলা ঘরে বা অপেক্ষাকৃত শীতল স্থানে অবস্থান করার চেষ্টা করুন। শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ফ্রিজের অতিরিক্ত কনকনে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস