শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

টানা ১০ দিন ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা ১০ দিন ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার টানা ১০ দিন ছুটি শেষে আজ সোমবার (২৫ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরো কয়েক দিন থাকছে। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
গত ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।
অন্যদিকে কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রবিবার। সেদিন থেকে সরকারি-বেসরকারি কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস