বৃহস্পতিবার ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রয়োজন সহিষ্ণুতা ও রাজনৈতিক সমঝোতার মুক্তমন

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রয়োজন সহিষ্ণুতা ও রাজনৈতিক সমঝোতার মুক্তমন

ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটায় রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারসহ দলটির সকল নেতাকর্মী অন্যায় বিচার ও সাজা, বেআইনি জেল-জুলুম ও মিথ্যা মামলা এবং সীমাহীন হয়রানি থেকে মুক্তি পেয়েছে।

রাতারাতি সরকার ও সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর দলটির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সর্বোপরি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে। দেশে ফিরার মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত জুলাই বিপ্লবে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম এবং ছোট কয়েকটি দলের ব্যাপক অংশগ্রহণ, প্রতিরোধ-সংগ্রামে সর্বশক্তি প্রয়োগ ও অসীম আত্মত্যাগের ঘটনা দেশবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এরূপ সম্মিলিত প্রচেষ্টার কারণেই জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। যা ব্যতীত গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনকারী, অনির্বাচিত দুঃশাসকদের উৎখাত করে বিজয় অর্জন করা সম্ভব হতো না।

এই নতুন পর্বে জুলাই বিপ্লবের পক্ষের শক্তিসমূহের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ ও অনৈক্য দেখা দিয়েছে, যা দেশবাসীর মনে ভীতির সঞ্চার করছে। ফ্যাসিবাদী শাসনের সমর্থক দেশি-বিদেশি পক্ষগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিরোধ ও সংঘাতকে মদত ও উসকানি দিচ্ছে।
এই বিষয়েটির দিকে বিএনপি সরকারকে খুবই সতর্ক দৃষ্টি রাখা উচিত।

পাশাপাশি জামায়াত ও এনসিপি’র উচিত, ফ্যাসিবাদ বিরোধী দুরূহ, জটিল ও সীমাহীন মূল্যার্জিত সফল জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সঙ্গে সহনশীল আচরণ করা। উল্লেখিত তিন পক্ষকেই ধৈর্য, সমঝোতা ও ঐক্যের নীতিকে উর্দ্ধে তুলে ধরতে হবে। এতে ব্যর্থ হলে, যে বিদেশি শক্তি আমাদের প্রিয় জন্মভূমিকে দুঃশাসনের নিগড়ে আটকে রাখতে চেয়েছিল, তারা পুনরায় বাংলাদেশকে অতীতের মতো সেই ক্ষতিকর পরিস্থিতিতে ঠেলে দেবে।

অতীতে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে, বিরোধী দলের ভূমিকায় আওয়ামী লীগ যে ধ্বংসত্বক আচরণ করেছে, তেমন অশুভ প্রতিক্রিয়া দেশবাসী দেখতে চায় না। একইভাবে, অতীতে বিরোধী দলের ওপর ক্ষমতাসীনদের চালানো জুলুম, নিপীড়ন ও বর্বরতার মতো রাজনৈতিক অপসংস্কৃতির পুনরাবৃত্তি এদেশের জনগণ প্রত্যাশা করে না।

২০২৪ সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বেশ বদলে দিয়েছে। যারা এই পরিবর্তনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না; বরং তারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।

অবসরপ্রাপ্ত জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূঁইয়া
, সাবেক সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এর ফেসবুক থেকে

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস