বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশে অনিবার্য : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশে অনিবার্য : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন , আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেয়র বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই কেবল জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।

শনিবার (২৭ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকতা একটি অপরিহার্য স্তম্ভ। বিশেষ করে টেলিভিশন ভিডিও জার্নালিস্টদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে বড় অবদান রাখতে পারেন।

টিসিজেএ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীব সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। সম্মেলনে সংগঠনের সদস্যরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম আ / চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস