শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি

আফগানিস্তানে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে।

আফগান এই কর্মকর্তা বলেছেন, যদিও পাকিস্তানি বাহিনী বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে তবে আফগানিস্তানের এমনটি করার কোনো ইচ্ছা নাই বরং পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টোলো নিউজে জাবিউল্লাহ আরও বলেন, পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে।

পাকিস্তান দাবি করেছে, তারা টিটিপির আস্তানায় হামলা করেছে তবে দেখা গেছে হামলায় শিশু ও নারীরা শহীদ হয়েছেন, বলেন জাবিউল্লাহ। শহীদ হওয়া শিশুরা তাহলে কি টিটিপি’র সদস্য, প্রশ্ন করেন আফগানিস্তানের এই কর্মকর্তা।

জাবিউল্লাহ বলেন, টিটিপি’কে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে তবে তারা নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

সাক্ষাৎকাতে আফগান এই নেতা বলেন, অসুস্থ কোনো ব্যক্তিও ডুরান্ড লাইন অতিক্রম করতে পারে না তাহলে টিটিপি’র সদস্যরা কীভাবে এই সীমান্ত অতিক্রম করবে?

এ ছাড়া পাকিস্তানে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাহীনতার ইস্যুতে আফগানিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন জাবিউল্লাহ। এটি পাকিস্তানের নিজস্ব সমস্যা, বলেন তিনি।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলিপাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি
জাবিউল্লাহ বলেছেন, প্রথমত আমরা এমন অবৈধ পদক্ষেপের জবাব দেবো। দ্বিতীয়ত, আমরা আমাদের নিরাপত্তা জোরদার করবো। তৃতীয়ত, আমরা ষড়যন্ত্রের পরিকল্পনা নস্যাৎ করে দেবো।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় টিটিপি’র অন্তত ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তান।

এম আ / চ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস