শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানা হবে না বলে ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল-সকলের। এ সময় সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির।

জামায়াতের আমির বলেন, আমার পুরোনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবোও না।

আমির বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়-সেই পরিবেশ তৈরি করা হবে।
এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান, তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে, আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখবো। বংশপরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে-সেই দোয়া করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস