বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান প্রায়োরিটি আমাদের: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান প্রায়োরিটি আমাদের: অর্থমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানকে প্রায়োরিটি দিচ্ছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরের পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে আমাদের। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।

দেশের ভেতরে, দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমে ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে। কর্মসংস্থান আমাদের বিএনপির বড় নির্বাচনী প্রোগ্রাম।
‘বিনিয়োগ না হলে কর্মসংস্থান কোত্থকে হবে? এ জন্য আমরা দেশি-বিদেশি ইনভেস্টমেন্টে জোর দিচ্ছি।

স্বাস্থ্যসেবা যেটা আমরা প্রমিজ করেছি সেটা করছি, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন করছি। কর্মসংস্থান প্রায়োরিটি আমাদের।’ যোগ করেন অর্থমন্ত্রী।
বাজেটে কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান দিয়ে শুরু হবে।এটা করার জন্য যা যা প্রয়োজন সেটা করা হবে।

হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এ অঞ্চলে কোনো হাসপাতাল নেই। হাসপাতালের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট হবে। বাংলাদেশে এ খাতে ঘাটতি আছে। এ অঞ্চলের মানুষের দাবিও ছিল।

একটি বড় জায়গা লাগছে। আরও দু-একটি জায়গা দেখা হবে। যেখানে সুবিধা হয়। জায়গা পেতে অনেক ঝামেলা থাকে। এটি জেনারেল হাসপাতাল হবে, বিশেষায়িতও কিছু থাকবে। আমাদের নির্বাচনী প্রচারাভিযান ছিল ১১-তে ১১। এর মধ্যে এটি প্রথম দফা।
পরিদর্শন শেষে অর্থমন্ত্রী বন্দর স্টেডিয়ামে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

এম আ / চ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস